আড়াইহাজারের সিএনজি চালকের মৃত্যু
আড়াইহাজারে কাভার্ড ভ্যান-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ডালিম (৩২) নামের এক সিএনজি চালক নিহত হয়েছে।
নিহত ডালিম নরসিংদী মাবধদী কান্দাইল গ্রামের আবু সিদ্দিকের ছেলে।আড়াইহাজার থানা পুলিশের উপ-পরিদর্শক গাজী শামীম জানিয়েছেন, সন্ধ্যয় একটি কাভার্ডভ্যান (যার নং ঢাকা মেট্রো ঢ ১১-৬৩২৯) ঢাকার দিকে যাচ্ছিল। এই সময় পুরিন্দা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির সাথে (১১-৪৯১৬) মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে গুরুতর সিএনজি চালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর রাত ৮টার দিকে তিনি মারা যান। গাড়ি দুটি উদ্ধার করে কাচঁপুর হাইওয়ে থানায় নেওয়া হয়েছে। তবে কাভার্ড ভ্যান চালক পলাতক রয়েছেন।

Comments
Post a Comment