সোনারগাঁও এবং রূপগঞ্জে নতুন করে করোনা ভয়াবহ
নারায়ণগঞ্জের মধ্যে নতুন করে করোনার ভয়াবহতার সঙ্কেত দিচ্ছে রূপগঞ্জ ও সোনারগাঁ। এই দুটি উপজেলায় সর্বশেষ ২৪ ঘণ্টায় ৩১ জনের দেহে করোনা শনাক্ত করা হয়েছে। যার মধ্যে -
সোনারগাঁয়ে -১০ জন
রূপগঞ্জে- ২১ জন
বৃহস্পতিবার (১৪ মে) সকালের দিকে নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। এই হিসেব রেকর্ড হয়েছে ১৩ এপ্রিল সকাল আটটা থেকে ১৪ এপ্রিল সকাল আটটা পর্যন্ত।সিভিল সার্জন অফিস জানিয়েছে, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ পাঁচ উপজেলায় নতুন করে ৬২ জন আক্রান্ত শনাক্ত করা হয়। যার অর্ধেকই রূপগঞ্জ ও সোনারগাঁ উপেজলায়।
জেলায় মোট আক্রান্তের ৭৪৫ জন হচ্ছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকার। যা আক্রান্তের সর্বোচ্চ সংখ্যক। দ্বিতীয় সর্বোচ্চ সদর উপজেলায়। এখানে ৪৯৯ জন আক্রান্ত রেকর্ড করা হয়েছে

Comments
Post a Comment