সদ্য নিয়োগ পাওয়া চিকিৎসকরা কাজ শুরু করেছেন খানপুরে, চিকিৎসা সেবায় এসেছে গতি।
এতে হাসপাতাল টিতে চিকিৎসা সেবায় নতুন করে গতি এসেছে এমন টিই মনে করছেন হাসপাতাল টির আবাসিক চিকিৎসক ডা: শামসুদ্দোহা সঞ্চয়।
এক প্রতিক্রিয়ায় ডাঃ সঞ্চয় প্রথমেই ধন্যবাদ দেন, জাতির পিতার যোগ্য কণ্যা দেশ নেত্রী শেখ হাসিনা কে। তিনি বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দূরদৃস্টি সম্পন্ন নেতৃত্ব এর জন্য এতো দ্রুত ডাক্তার নিয়োগ দেয়া সম্পন্ন হয়েছে যা এই করোনা মোকাবেলায় অগ্রনী ভূমিকা পালন করবে।
যোগদান কৃত চিকিৎসক দের তিন টি পৃথক গ্রুপের ১ম গ্রপ টি ডা মালেক স্যারের নেতৃত্ব এ ট্রেনিং সম্পন্ন করে কাজে যোগদান করেছে।
১ম গ্রুপের যোগদান কৃত ছয় জন চিকিৎসক হলেনঃ ডাঃ আসমা মাহমুদ, ডাঃ জামাল উদ্দিন, ডাঃমনিরা আক্তার, ডাঃ সুমাইয়া আক্তার, ডাঃ সাইদুল, ডাঃ নাসির।
আইসোলেশন ও ইমার্জেন্সি ওয়ার্ডে কাজ করা ডা আসমা মাহমুদ বলেন, আমরা এখানে শুধু ভর্তিকৃত রোগি নয়, মাইল্ড সিম্পটম এর রোগিরা কিভাবে বাসায় থেকে চিকিৎসা নিবে সেটাও কাউন্সিলিং করে বুঝিয়ে দিচ্ছি। একই ওয়ার্ডে কাজ করা ডা জামাল উদ্দিন বলেন, চাকুরি জীবনের প্রথমেই আমরা করোনা মোকাবেলায় চ্যালেঞ্জ এর সম্মুখীন,স্যার রা আমাদের কিছু ট্রেনিং দিয়েছেন যা আমাদের জন্য খুবই উপকারি ছিল, সামনে এমন আরো ফলপ্রসূ ট্রেনিং আশা করেন সদ্য যোগদান কৃত এই চিকিৎসক।
উল্লেখ্য, ৩৯ তম বিসিএস এ সারা দেশে নতুন যোগদান কারী ২০০০ চিকিৎসক এর মধ্যে ১৫ জন চিকিৎসক কে পদায়ন করা হয় নারায়ণগঞ্জ এর কোভিড ডেডিকেটেড খানপুর ৩০০ শয্যা হাসপাতালে & এতে আশা করা হচ্ছে হাসপাতাল টি চিকিৎসক সংকট কাটিয়ে উঠে জেলার মানুষকে আরো ভালো সার্ভিস দিতে সক্ষম হবে, এমনটি ই আশা করছেন জেলার সুধী মহল।


Comments
Post a Comment