বন্দরে করোনা রোগির নমুনা সংগ্রহকারীদের ফুল & নগদ টাকা দিয়ে সম্মানিত করলো উপজেলা প্রশাসন ও সমাজ সেবা অধিদপ্তর


বন্দর উপজেলা প্রশাসন & সমাজ সেবা অধিদপ্তরের পক্ষ থেকে বন্দরে যারা করোনা রোগিদের  নমুনা সংগ্রহ  করার কাজে নিয়োজিত তাদের আজ শনিবার উপজেলা হাসপাতাল  চত্ত্বর এ সবাই কে নগদ কিছু টাকা & ফুল দিয়ে সম্মানিত ও উৎসাহিত করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব শুক্লা সরকার & সমাজ সেবা কর্মকর্তা জনাব মোক্তার হোসেন। অন্যান্য দের মধ্যে এ এসময় উপস্থিত ছিলেন উপজেলা হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা আলাউল কবির দীপু। 
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, করোনার একদম ফ্রন্ট লাইনের সবচেয়ে ঝুকিপূর্ণ এই কাজের যোদ্ধাদের কাজের  মূল্য নির্ধারণ সম্ভব নয়, শুধু তাদের উতসাহ & কাজ কে শ্রদ্ধা জানানোর চেস্টা করা।
সমাজ সেবা কর্মকর্তা জনাব মোক্তার হোসেন বলেন প্রথমিক পর্যায়ে ৫ জন কে ২০০০ টাকা & ১০ জন কে ১০০০ টাকা করে সম্মানি দেয়া হয় যাতে তারা নিজ নিজ কাজের প্রতি উৎসাহিত হয়। আকস্মিক এমন পুরস্কার পেয়ে নমুনা সংগ্রহকারী টেকনেশিয়ান গণ অনেক খুশি হন।
 হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা দীপুএমন কাজের জন্য উপজেলা প্রশাসন ও সমাজ সেবা অধিদপ্তর, বন্দর কে ধন্যবাদ প্রদান করেন।

Comments