দেশের ৩য় বৃহৎ না.গঞ্জের ঈদ জামাত হচ্ছে না
সারা বাংলাদেশেই নানা নিয়মে কার্যত লকডাউন।এবছরের ঈদুল ফিতর মে মাসে উদযাবিত হবে। ইতোমধ্যে (১৪ মে) ধর্ম মন্ত্রণালয়ের এক জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয় “বর্তমানে সারা বিশ্বসহ আমাদের দেশে করোনাভাইরাস পরিস্থিতিজনিত কারণে মুসল্লিদের জীবন ঝুঁকি বিবেচনা করে এবছর ঈদগাহ বা খোলা জায়গার পরিবর্তে ঈদের নামাজের জামাত নিকটস্থ মসজিদে আদায় করার জন্য অনুরোধ করা হল।”
প্রতিবছর নারায়ণগঞ্জের জামতলায় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দুটি ঈদের জামাত অনুষ্ঠিত হতো। যা এ জেলার মধ্যে সবচেয়ে বড়। এই ঈদগাহ মাঠে প্রথম জামাতে প্রায় ১০ হাজার মুসল্লি এক সঙ্গে নামাজ আদায় করার ব্যবস্থা করা হতো। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় নামাজ পড়ার উপযোগী করে প্রস্তুত করা হতো।
সরকারি বিধিনিষেধ ও বর্তমান পরিস্থিতি বিবেচনায় আয়োজকদের ইচ্ছা থাকা সত্বেও এবারে নারায়ণগঞ্জে বৃহৎ ঈদ জামাত আয়োজন করা হচ্ছে না। শুধু বৃহৎ ঈদ জামাতই না, জেলার কোন ঈদগাহ ময়দানেই জামাত অনু্ষ্ঠিত করার সুযোগ নেই।

Comments
Post a Comment