রূপগঞ্জে গাউছিয়া মার্কেটে অগ্নিকাণ্ড। ভিডিও সহ দেখুন
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় গাউছিয়া মার্কেটে অগ্নিকাণ্ড।
বৃহস্পতিবার বিকেল সাড়ে 5টায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে হতাহতের কোন খবর পাওযা যায়নি। কারণ মার্কেটটি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গতকাল বন্ধ ঘোষণা করে।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডে অর্ধশত দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ভুলতা এলাকার গাউছিয়া কাচাঁবাজারে এ ঘটনা ঘটে।
পরে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
প্রতক্ষ্যদর্শীরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় গাউছিয়া মার্কেটের পাশে কাচাঁবাজারের দোকানে হঠাৎ করে আগুন জ্বলে উঠে। পরে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়।
ডেমরা ফায়ার সার্ভিসের ইনচার্জ এম এ মান্নান জানান, আগুন লাগার সংবাদে ছয়টি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে আড়াই ঘন্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে অগ্নিকান্ডের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
Comments
Post a Comment